ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

৩৭ বছরের ছোট জসলিনকে বিয়ে অনুপের, জল্পনা শুরু নেটদুনিয়ায়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ১০ অক্টোবর ২০২০
৩৭ বছরের ছোট জসলিনকে বিয়ে অনুপের, জল্পনা শুরু নেটদুনিয়ায়
জসলিন এবং অনুপ জালোটা

৩৭ বছরের ছোট ছাত্রী জসলিনের সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক অনুপ জালোটা? সোশ্যাল মিডিয়ায় জসলিন মাথারুর পোস্ট করা ছবি নিয়েই শুরু হয়েছে জল্পনা।

জসলিনের পোস্ট করা ছবিতে কনের বেশে দেখা যাচ্ছে তাকে। আর বরের বেশে ধরা দিয়েছেন অনুপ জালোটা। ছবিতে জসলিনের পরনে গোলাপী রঙের বিয়ের পোশাক, হাতে ‘চূড়া’ দেখা যাচ্ছে। শেরওয়ানি এবং পাগড়িতে দেখা গিয়েছে অনুপ জালোটাকে।

ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে মুখ খুলেছেন অনুপ জালোটা। তিনি বলেন, এই ছবিটা দেখে আপনারা যেমনটা ভাবছেন, আদপে তেমন বিষয় নয়। ছবিটি আমাদের আপকামিং সিনেমা ‘ওহ মেরি স্টুডেন্ট হ্যায়’ এর। ছবিতে এটি একটি স্বপ্নের দৃশ্য। যেখানে জসলিন বিয়ে করছেন, আর আমি ওর বাবা। বিয়ের অনুষ্ঠানে পিতৃগণও পাগড়ি পরে থাকেন।

অনুপ জালোটা জানান, ছবিটি একেবারেই নকল নয়, এটি শুটিং সেটের ছবি। ছবির কাজ প্রায় শেষ, শুধু দুদিনের শুটিং বাকি রয়েছে। তবে ছবিটিকে ভুলভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, রিয়ালিটি শো ‘বিগ বস-১২’র সময় জসলিন মাথারু এবং অনুপ জালোটার সম্পর্ক নিয়ে হইচই শুরু হয়। বিগ বস-এ অনুপের প্রেমিকা হিসেবেই গিয়েছিলেন জসলিন। যদিও পরে আবার অনুপ জালোটা দাবি করেছিলেন জসলিন তার মেয়ের মতো। 

প্রসঙ্গত, জসলিন অনুপ জালোটার কাছে গান শেখেন। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!