ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শুভশ্রীর খোলামেলা বেবি বাম্পের ছবি ঝড় তুলল নেট দুনিয়ায়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ৬ অক্টোবর ২০২০
শুভশ্রীর খোলামেলা বেবি বাম্পের ছবি ঝড় তুলল নেট দুনিয়ায়
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়

রাজ-শুভশ্রীর কোল আলো করে ঘরে এসেছে ছোট্ট ইউভান। সদ্যই মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের ছোট্ট ইউভান এখন সেলিব্রিটি। সম্প্রতি শুভশ্রী একটি ছবিটি শেয়ার করেছেন, যা ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

ইউভানের জন্মের পর থেকে বহু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী। কিন্তু তার একার ছবি সেভাবে দেখা যায়নি। এর মধ্যে বিয়ের পরের দিনের একটি ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন টলি নায়িকা। যা নিমেষে ভাইরাল হয়ে যায়।

তবে সোমবার রাজ-ঘরণী যে ছবিটি শেয়ার করেছেন, তা একেবারে অন্যরকম। শুভশ্রী দুটি পৃথক ছবি কোলাজ করে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। ইতিমধ্যেই বহু মানুষ সেখানে তাদের শুভকামনা জানিয়েছেন।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া শুভশ্রীর একটি ছবিতে তার নির্মেদ সুঠাম চেহারা লক্ষিত। অন্যটিতে ছোট্ট ইউভানের পেটের মধ্যে বেড়ে ওঠার ছবি। খোলামেলা পোশাকে সেখানে স্পষ্ট শুভশ্রীর বেবি বাম্প দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে রাজ-ঘরণী লিখেছেন, এখান থেকে এখানে, দেখা যাক কি হয়? ছবির ক্যাপশন থেকে অনুমান, আবারো অভিনেত্রী তার নিজের শেপে ফেরার পরিকল্পনা শুরু করে দিয়েছে।  

শুভশ্রী ছবিটি পোস্ট করার পরেই সেখানে কমেন্ট করেছেন অভিনেতা অঙ্কুশ। টলি অভিনেত্রী অনিন্দিতা। অঙ্কুশ লেখেন, যেটাই হবে তাড়াতাড়ি কর, নাচতে হবে আমাদের।

ডেইলি-বাংলাদেশ/এএ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!