[ বিনোদন ]
আমেরিকায় স্থায়ী হচ্ছেন তৌকির-বিপাশা, গুজব নাকি সত্যি?
তৌকির-বিপাশা
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বিপাশা হায়াত। তিনি চলতি মহামারি শুরুর প্রথম থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে আটকা পড়ে আছেন। সম্প্রতি দুই সন্তানসহ তৌকির আহমেদ গিয়েও যোগ দেন বিপাশার সঙ্গে। বর্তমানে এই তারকা দম্পতি নিউ ইয়র্কে অবস্থান করছেন।
শোনা যাচ্ছে, তাদের দুই ছেলে-মেয়েকে সেখানের স্কুলে ভর্তি করার প্রস্তুতি নিচ্ছেন এই দম্পতি। তবে কি আমেরিকায় স্থায়ী হচ্ছেন তারা?
এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘আসলে ছেলে-মেয়েদের লেখাপড়ার কারণেই আমরা আমেরিকায় যাচ্ছি। এখন ওদের স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করব। এরপর স্থায়ীভাবে থাকার জন্য যেসব শর্ত আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব। অল্প সময়ের মধ্যেই আবার আমি দেশেও চলে আসব। মূলত আমি যাওয়া-আসার মধ্যেই থাকব।’
.png)
আমেরিকায় যাওয়ার আগে তৌকীর আহমেদ ‘রূপালী জোছনায়’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছিলেন। এটি চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে। এ নাটকের শুটিং এখনো বাকি আছে। নাটকের শুটিং হয় তার মালিকানাধীন ‘নক্ষত্রবাড়ী’ রিসোর্টে।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!