[ বিনোদন ]
‘বেবি বাম্প’র ছবি দিলেন আনুশকা, সুখমাখা প্রতিক্রিয়া কোহলির
আনুশকা শর্মা-বিরাট কোহলি
বেবি-বাম্প দেখিয়ে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন আনুশকা। রোববার অনুশকার পোস্ট করা এই ছবি নিমেষে নজর কেড়েছে নেটিজেনদের। মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে গেছে। তবে সেই ছবিতে স্বামী বিরাট কোহলির কমেন্টই বাজিমাত করেছে।
আনুশকা তার বেবি-বাম্পের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এর চেয়ে বড় সত্যি আর হতে পারে না, নিজের শরীরের ভিতর একটা প্রাণের জন্ম হতে দেখা...।

অনুশকার এই ছবিতে বিরাট কোহলি কমেন্ট করেছেন, ‘একটা ফ্রেমেই আমার গোটা বিশ্ব’। বিরাটের এমন মন্তব্যে মন কেড়েছে ফ্যানেদের। সন্তানসম্ভবা স্ত্রীর ছবিতে এমন সুন্দর কমেন্ট সত্যিই অনবদ্য ও নজিরবিহীন বলে মত সামাজিক মাধ্যমের একাংশ।
এর আগে, ২৭ আগস্ট সামাজিক মাধ্যমে নতুন অতিথির আগমনের সুখবর জানান আনুশকা এবং বিরাট কোহলি। সঙ্গে আনুশকার বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন তারা। পোস্টে লিখেছিলেন, ‘অ্যান্ড দেন, উই ওয়্যার থ্রি! অ্যারাইভিং জানুয়ারি ২০২১।’ এরপর শুরু হয়ে যায় শুভেচ্ছার বন্যা। আইপিএল-এর জন্য বিরাট এখন দুবাইয়ে। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্ট। আনুশকাও আপাতত স্বামীর সঙ্গে দুবাইয়ে রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!