ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে বিদ্যার রহস্য ফাঁস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ৩ সেপ্টেম্বর ২০২০
অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে বিদ্যার রহস্য ফাঁস
বিদ্যা বালান

বলিউডে হট অভিনেত্রীদের তালিকাতে পড়ে না বিদ্যার নাম। অথচ এই অভিনেত্রী উষ্ণতার চরমে পৌঁছেছিলেন ‘ডার্টি পিকচার’ ছবি দিয়ে। তখন এই ছবি নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা, উন্মাদনা। নতুন অবতারে ধরা দিয়েছিলেন এই অভিনেত্রী। পরিণীতা ছবির ফ্রেমের সঙ্গে যার কোনো মতেই মিল খুঁজে পাওয়া নয়।

কোথায় ললিতা কোথায় সিল্ক, ঝড়ের মত ভাইরাল হয়েছিল বিদ্যার লুক, হট সিন। সাক্ষাৎকারে একাধিকবার যা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে বিদ্যাকে।

একবার তাকে প্রশ্ন করা হয়, মেয়েদের জীবনে সঙ্গম নিয়ে তার কী মতামত। সেক্স নিয়ে তার ধারনা কী? প্রশ্ন শুনে বিন্দুমাত্র দ্বিধাবোধ না করেই উত্তর দিয়ে বসেন বিদ্যা। জানিয়েছিলেন, সেক্স মেয়েদেরও প্রয়োজন, তারা পছন্দও করে। সেক্স নিয়ে একটা ছেলের চাহিদা যতটা ঠিক ততটাই চাহিদা থাকে মেয়েদেরও।

বিদ্যার এই উত্তর বুঝিয়ে দিয়েছিল তিনি কতটা নিজেকে ভাঙতে পারেন।

ডার্টি পিকচার শুটের জন্য প্রথম পছন্দ ছিলেন না বিদ্যা বালান। তার লুক থেকে শুরু করে পর্দায় উপস্থিতি, সবই প্রমাণ করেছিল তিনি কতটা পার্ফেক্ট সব রকমের দৃশ্যে। তবে এই ছবির পর বিদ্যাকে আর হট লুকে দেখা যায়নি। চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করলেও সিল্ক লুকে ইতি টেনেছিলেন বিদ্যা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!