[ বিনোদন ]
প্রেমিক বদল করাই এই অভিনেত্রীর সখ!
হুমা কুরেশি
‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবির মাধ্যমে পরিচিতি লাভ করেন অভিনেত্রী হুমা কুরেশি। এর আগে মডেলিং করেছেন। কাজ করেন শাহরুখ খান, আমির খানের মতো তারকার সঙ্গে বিজ্ঞাপনে। অনুরাগ কাশ্যপের ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’ এর মাধ্যমে হুমার অভিষেক হয় বলিউডে। অ্যাকশন ঘরানার এ ছবিতে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।
অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজের পাশাপাশি তাদের সম্পর্কের গুঞ্জনও শোনা যায়। ২০১৩ সালে যখন অনুরাগ-কাল্কির দাম্পত্য ভেঙে যায়, সে সময় আঙ্গুল উঠেছিল হুমার দিকেই।
পরবর্তীতে ‘দেড় ইশকিয়া’ ছবিতে পরিচালক অভিষেক চৌবে কঙ্গনা রানাউতকে নায়িকা করেন। কিন্তু পরে কঙ্গনাকে বাদ দিয়ে নেয়া হয় হুমাকে। সে সময় অভিষেকের সঙ্গেও বিশেষ সম্পর্ক ছিল হুমার, এমন গুঞ্জনও ওঠে।
.png)
এখানেই শেষ নয়, পরবর্তীতে হুমার জন্য ভাঙতে বসেছিলো সোহেল খানের উনিশ বছরের দাম্পত্য। গভীর রাতে হুমার ফ্ল্যাটের কাছে দেখা যেতো সোহেলকে।
পরবর্তীতে আবার বদল হয় তার প্রেমিক। এক সাক্ষাৎকারে হুমা বলেন, প্রেমিক বদল বিষয়টি সম্পূর্ণ আমার ব্যক্তিগত। কোনো সম্পর্ক আমার কাছে ভালো নাও লাগতে পারে। আবার নতুন সম্পর্কে জড়াতেই বা দোষ কি! সেটা খবরের শিরোনাম হলে হোক। আমার আসে যায় না। এটা যদি কেউ ভাবেন আমার শখ, তবে তাই।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!