ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

দ্বিতীয় বিয়ের ‘একান্ত’ অনুভূতি শেয়ার করলেন সালমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৮, ২৩ আগস্ট ২০২০
দ্বিতীয় বিয়ের ‘একান্ত’ অনুভূতি শেয়ার করলেন সালমা
মৌসুমী আক্তার সালমা

‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো দিয়ে পরিচিত পান মৌসুমী আক্তার সালমা ওরফে সালমা। কিন্তু নিজের ব্যক্তিগত জীবন কখনোই মিডিয়ার সামনে আনতে চাননি এই কণ্ঠশিল্পী। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে গেলো বছর দ্বিতীয় বিয়ে করে নতুন করে আবার জীবন শুরু করেন তিনি। 

সালমার বর্তমান স্বামীর না সানাউল্লাহ নূরে সাগর। আর তাকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার। সম্প্রতি সাগরের বেশকিছু ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন সালমা। 

সালমার শেয়ার করা ফেসবুক পোস্ট

শেয়ার করা ছবিগুলোতে ক্যাপশন জুড়তেও ভুলে যাননি তিনি। ক্যাপশনে সালমান লিখেন, ইশক, মোহাব্বত ওর পেয়ার, এ এক গোপন অনুভূতি, একটু  করলাম শেয়ার। 

উল্লেখ্য, ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী সালমা। তিনি ২০১১ সালে বিয়ে করেন শিবলী সাদিককে, সে সম্পর্ক চুকে যায় ২০১৭ সালে। পরে গত বছরের শুরুতে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান। সালমা ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে পারিবারিকভাবে বিয়ে করেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!