ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জি বাংলার নাটকে ‘রোগীর’ জ্ঞান ফেরাতে টয়লেটের ‘স্ক্রাবার’!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:১৩, ২১ আগস্ট ২০২০
জি বাংলার নাটকে ‘রোগীর’ জ্ঞান ফেরাতে টয়লেটের ‘স্ক্রাবার’!
জি বাংলার নাটকে ‘রোগীর’ জ্ঞান ফেরাতে টয়লেটের ‘স্ক্রাবার’!

ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কৃষ্ণকলি’। সেই নাটকের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর ভাইরাল দৃশ্য দেখে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

ধারাবাহিকের লুটোপুটি খাওয়া দৃশ্যে দেখা গেছে, হাসপাতালের বিছানায় থাকা রোগীকে টয়লেটের স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শক দিচ্ছেন চিকিৎসকেরা। সাধারণত হৃদরোগে আক্রান্তদের ইলেকট্রিক শক প্রয়োগ করা হয়। একইভাবে নাটকে স্ক্রাবার ব্যবহার করে রোগীর জ্ঞান ফেরাতে শক দেয়া হয়!

জনপ্রিয় নাটক ‘কৃষ্ণকলি’ নাটকের গল্প-দৃশ্য সবই ঠিকঠাক ছিল। তবে চিকিৎসকদের হাতের ওই ‘বিকট বস্তু’ নেটিজেনদের চোখ এড়ায়নি। যেটা দিয়ে দেয়া হচ্ছিল ইলেকট্রিক শক! অতঃপর সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হতেই শুরু হয় হাসাহাসি।

Advertisement

এদিকে এমন ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ‘কৃষ্ণকলি’র প্রযোজক সুশান্ত দাস। এ বিষয়ে তিনি বলেন, ‘দ্রুত কাজ করতে গিয়ে অনেক সময়েই আমরা ‘চিটিং’ করি। প্রকৃত জিনিসের বদলে বিকল্প ব্যবহার করে থাকি। এটাও সেই রকমই ছিল। পাঁচদিনে সাতদিনের কাজ করতে হচ্ছে। না চাইলেও ত্রুটি থেকেই যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!