ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আরিয়ানের ‘মনের পাড়ায়’ কে?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৯, ১৯ আগস্ট ২০২০
আরিয়ানের ‘মনের পাড়ায়’ কে?

‘মনের পাড়ায়’ শিরোনামে আরো একটি চমকপ্রদ মিউজিক ভিডিও নিয়ে আসছেন তরুণ কণ্ঠশিল্পী আরিয়ান। সঙ্গীতার ব্যানারে মিউজিক ভিডিওটির আংশিক প্রযোজনা করেছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড।

‘মনের পাড়ায়’ গানটির কথা লিখেছেন প্রবাসী গীতিকার সোহেল আহমেদ। সুর করেছেন কণ্ঠশিল্পী আরিয়ান নিজেই। অনিক সাহানের সঙ্গীত পরিচালনায় মিউজিক ভিডিও ধারণ করেছেন এস.আর জিসান।

মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। এতে মডেল হয়েছেন মিস মিলেনিয়াম ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট মালা খন্দকার রোজ ও র‍্যাম্প মডেল রাইয়ান। তরুণ এ জুটি দীর্ঘদিন মডেলিংয়ের সঙ্গে জড়িত আছেন। তবে মিউজিক ভিডিওর জগতে তাদের পদচারণা এবারই প্রথম। নিজেদের সাফল্যের জন্য দর্শকদের কাছে শুভকামনা চেয়েছেন মালা ও রাইয়ান।

‘মনের পাড়ায়’ মিউজিক ভিডিওতে মালা-রাইয়ান

রোমান্টিক ধারার এ গান ও মিউজিক ভিডিও সম্পর্কে কণ্ঠশিল্পী আরিয়ান বলেন, তরুণদের রুচির বিষয়টি মাথায় রেখেই গানটি লেখা ও সুর করা হয়েছে। গানের কথা ও মিউজিক ভিডিও নির্মাণে সৃষ্টিশীলতা ফুটে উঠেছে। এত সুন্দর মিউজিক ভিডিও উপহার দেয়ার জন্য মডেল মালা ও রাইয়ানকে ধন্যবাদ। একইসঙ্গে মিউজিক ভিডিওটি স্পন্সর করার জন্য এক্সিলেন্ট ওয়ার্ল্ড'র এমডি রয়্যাল রানার প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরো বলেন, আমি শুরু থেকেই আমার ভক্তদের ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করেছি। ভক্তরাও আমাকে বারবার উৎসাহ দিয়েছেন। ‘মনের পাড়ায়’ শিরোনামে মিউজিক ভিডিওটি এ সপ্তাহের মধ্যেই সঙ্গীতার ব্যানারে মুক্তি পাচ্ছে। আশা করি, আমার ভক্ত ও দর্শকরা আরো একটি ভালো গান ও মিউজিক ভিডিও পেতে যাচ্ছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ড'র এমডি রয়্যাল রানা বলেন, আমার সবসময়ই ভালো গান ও মিউজিক ভিডিওর প্রতি অন্যরকম আকর্ষণ কাজ করে। একজন সঙ্গীতানুরাগী হিসেবে ‘মনের পাড়ায়’ মিউজিক ভিডিওটির প্রযোজনায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।

তিনি আরো বলেন, আরিয়ানের গান বরাবরই অসাধারণ। তরুণ এ কণ্ঠশিল্পীর কাজে রুচির ছোয়া রয়েছে। আশা করছি, আগামীতেও তার কাছ থেকে এমনই ভালো গান আমরা উপহার পাবো। ‘মনের পাড়ায়’ গানের কণ্ঠশিল্পী আরিয়ান ও মডেল জুটির জন্য শুভকামনা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!