ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মৃত্যুর সঙ্গে লড়াইয়ের দিন শেষ, করোনা মুক্ত রবি চৌধুরী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৯, ১৩ আগস্ট ২০২০
মৃত্যুর সঙ্গে লড়াইয়ের দিন শেষ, করোনা মুক্ত রবি চৌধুরী
রবি চৌধুরী

অবশেষে করোনা জয় করেছেন সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। ১৮ দিনে করোনাভাইরাস থেকে মুক্ত হলেন তিনি। আর নিজের সুস্থ হওয়ার কথা নিজেই জানালেন এই শিল্পী।

তিনি বলেন, আঠারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। খুব কাছে থেকে দেখেছি মৃত্যুকে। প্রায় সময় মনে হয়েছে এটাই বুঝি আমার শেষ নিঃশ্বাস।

করোনায় আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়ার কারণে মারাত্বক শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছেন তিনি। সে সময় প্রায়ই মনে হয়েছে এই বুঝি পৃথিবীকে বিদায় জানাতে হবে তার। এভাবেই নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথাগুলো শেয়ার করেছেন রবি চৌধুরী।

Advertisement

প্রায় তিন সপ্তাহ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে রবি চৌধুরী অবশেষে প্লাজমা থেরাপি নিয়ে সুস্থ হয়ে উঠেন। দুই দফায় প্লাজমা থেরাপি দেয়া হয় তাকে।

করোনায় আক্রান্তকালীন অবস্থার বিবরণ জানিয়ে রবি চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত হলে শারীরিক কষ্টের পাশাপাশি কি পরিমাণ যে মানষিক যন্ত্রণায় থাকতে হয় তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। দোয়া করি এ ভাইরাস থেকে যেনো আল্লাহ সবাইকে হেফাজত করেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!