[ বিনোদন ]
প্রথম হওয়ার ইচ্ছা জয়া আহসানের!
জয়া আহসান
জয়া আহসান। বাংলাদেশের অভিনেত্রী হলেও নিজের অভিনয়ের যোগ্যতায় সুনাম কুড়িয়েছেন কলকাতাতেও। দেশের পাশাপাশি সেখানেও রয়েছে তার অগনিত ভক্ত। কাজের প্রয়োজনে তাকে সেখানেই বেশি থাকতে হয়। তবে এবারই প্রথম এতদিন কলকাতা ছেড়ে আছেন তিনি।
জয়া আহসান বলেন, কলকাতা আমার জীবনে বিচ্ছিন্ন কিছু নয়। ঢাকা যদি হয় শেকড়, কলকাতায় আমি আমার ডালপালা মেলেছি। ওই যে আমার বাড়ির জানলা, তা তো যে কোনো বাড়ির চোখ।
তিনি আরো বলেন, বর্ডার তো সিল করে দেয়া আছে। যে দিন ঢাকা থেকে বাংলাদেশ বিমান উড়বে সে দিন প্রথম যাত্রী হওয়ার ইচ্ছা আমার আছে। মাঝে ভেবেছিলাম, রোড ট্রিপ করে কলকাতা চলে যাই! সেখানেও পথ বন্ধ।
তবে পথ বন্ধ থাকলেও মন খুলে দিয়েছেন জয়া। গৃহবন্দি অবস্থায় নিজেও বাগান করেছেন তিনি। ছবি দেখেছেন, বই পড়ছেন, এভাবেই যেন সময়গুলো পার করছেন এই অভিনেত্রী।
তবে আর সকলের মতো জয়াও আশাবাদী। করোনার এই পরিস্থিতি মোকাবেলা করে আবারো ঘুরে দাঁড়াবে বিশ্ব।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!