ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

করোনায় মারা গেলেন বিটিভি’র সাবেক মহাব্যবস্থাপক বরকতউল্লাহ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২২, ৩ আগস্ট ২০২০
করোনায় মারা গেলেন বিটিভি’র সাবেক মহাব্যবস্থাপক বরকতউল্লাহ
প্রয়াত বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক এবং স্বনামধন্য প্রযোজক মোহাম্মদ বরকতউল্লাহ

করোনাভাইরাসের মারা গেলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক এবং স্বনামধন্য প্রযোজক মোহাম্মদ বরকতউল্লাহ। তিনি অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ’র বাবা।

আজ (সোমবার) সাকাল ৯টায় পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

প্রয়াত মোহাম্মদ বরকতউল্লাহ’র মেয়ে এবং জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ

এর আগে রোববার বিজরী বরকতউল্লাহ জানান, করোনায় আক্রান্ত আমার বাবাকে আইসিইউতে নেয়া হয়েছে। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। সকলেই বাবার জন্য দোয়া করবেন।

এই প্রযোজকের স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ

মোহাম্মদ বরকতউল্লাহ বাংলাদেশ টেলিভিশনের একজন জনপ্রিয় প্রযোজক ছিলেন। ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’, ‘কোথাও কেউ নেই’ নাটকগুলোর নির্মাতা ছিলেন তিনি। সাংস্কৃতিক পরিমণ্ডলে বাস করা এই প্রযোজকের স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ এবং তার মেয়ে বিজরী বরকতউল্লাহও জনপ্রিয় অভিনেত্রীদের একজন। 

মোহাম্মদ বরকতউল্লাহ দীর্ঘদিন বিটিভি ছাড়াও চ্যানেল ওয়ান, বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান হিসেবে কর্মরত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!