ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

মা হলেন ‘গেম অফ থ্রোর্নস’ এর অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ২৮ জুলাই ২০২০
মা হলেন ‘গেম অফ থ্রোর্নস’ এর অভিনেত্রী
সোফি টার্নার ও জো জোনাস

খুশির জোয়ারে ভাসছে জোনাস পরিবার। গেম অফ থ্রোর্নস খ্যাত নায়িকা সোফি টার্নার ও জো জোনাসের ঘরে এলো কন্যা সন্তান। জানা গিয়েছে প্রিয়াঙ্কার ভাসুর ও জা তাদের মেয়ের নাম রেখেছেন উইলা। জোনাস পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সোফি টার্নার এবং জো জোনাস অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের সন্তানের আগমন বার্তা জানাচ্ছেন।

হলিউডের জনপ্রিয় ওয়েবসাইট টিমএমজেড ডট কম সূত্রে লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে গত ২২ জুলাই উইলার জন্ম দিয়েছেন সোফি। নিজের বেবি বাম্প দুনিয়ার আড়ালেই রেখেছিলেন তিনি। 

পুরো প্রেগন্যান্সির সময়টাই পাপারাৎজিদের ক্যামেরায় সেভাবে ধরা দেননি নায়িকা। যদিও জুন মাসে একবার প্রকাশ্যে এসেছিলেন সোফি। মূলত করোনা সংকটের কারণেই বাড়তি সতর্কতা নিয়েছেন এই সেলেব দম্পতি।

গেম অফ থ্রোনসে সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান সোফি। ২০১৬ সালে পপ তারকা জো জোনাসের সঙ্গে সোফির প্রেম কাহিনির সূত্রপাত। গত বছর মে মাসে দু’বার বিয়ের পর্ব সারেন এই জুটি। প্রথমবার মে মাসে এবং পরবর্তীতে প্যারিসে বসেছিল সোফি ও জোয়ের বিয়ের গ্র্যান্ড আসর। বিয়ের মাসখানেক পরেই লস অ্যাঞ্জেলসে নতুন একটি বাড়িও কেনেন তারা। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!