সাবেক স্ত্রীকে নিয়ে গুঞ্জন ছড়ানোয় থানায় অপূর্ব’র জিডি
জনপ্রিয় অভিনেতা অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিকে নিয়ে এক ব্যক্তির সম্পর্কের জেরে বিবাহ-বিচ্ছেদ হয়েছে বলে বেশ কিছু নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করে। এ বিষয়টি নিয়ে চটেছেন অপূর্ব। শুধু তাই নয় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানায় এই অভিযোগ দায়ের করেন অপূর্ব।
অপূর্ব জানান, গত ২২ জুলাই থেকে কিছু ভুয়া অনলাইন পত্রিকা অত্যন্ত জঘন্য মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ায়। এরইমধ্যে প্রায় সবাই জেনে গেছেন সেই ব্যাপারে আমি ওই সব অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ডিজিটাল নিরপত্তা আইনে মামলা করার ঘোষণা দেই। সেই পরিপ্রেক্ষিতে দুপুরে পুলিশের সাইবার ক্রাইম শাখায় উপস্থিত হয়ে ওইসব নিউজের বিপরীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।
অপূর্ব আরো জানান, আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। অতএব অনলাইনে মিথ্যা, অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত সংবাদ প্রকাশের জন্য আমি সাইবার আইনের মাধ্যমেই ব্যবস্থা নিচ্ছি। সিটিটিসি-সাইবার অপরাধ তদন্ত বিভাগের পরামর্শক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় উত্তরা পূর্ব থানায় আমি অভিযোগ দায়ের করলাম।
.png)
বিষয়টি নিয়ে অপূর্ব বলেন, আমি বিশ্বাস করি ন্যায় বিচার পাবো। সেই সঙ্গে এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্যেও আমি আইন প্রয়োগকারী সংস্থা এবং সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এদিকে টানা চার মাস পর গত ৭ জুলাই মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণ প্রিয়’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেন অপূর্ব। এই নাটকের কাজ শেষ করে একই নির্মাতার ‘জানবে না কোনদিন’ নাটকে অভিনয় করছেন তিনি।