ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কয়েক ঘণ্টা পরেই মুক্তি সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২৮, ২৪ জুলাই ২০২০
কয়েক ঘণ্টা পরেই মুক্তি সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’
‘দিল বেচারা’ ছবির দৃশ্যে সুশান্ত ও সানজানা

সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’ আর কয়েক ঘণ্টা পরেই মুক্তি পাচ্ছে। জানা গেছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০মিনিটে অনলাইন প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এ মুক্তি পাবে এই ছবিটি। রোমান্টিক ঘরানার এই ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন সানজানা সাঙ্ঘি। নির্মাতা মুকেশ ছাব্রারও প্রথম ছবি ‘দিল বেচারা’। 

২০১৪ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’র হিন্দি রিমেক এই ছবি। গেল ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর থেকে ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ বাড়তে থাকে। ৬ জুলাই ছবির ট্রেলার ইউটিউবে মুক্তির পর মাত্র ২৪ ঘণ্টায় ৪৮ লাখ লাইক পায়, যা একটি রেকর্ড। 

ছবির গানগুলোও দারুণ জনপ্রিয় হয়েছে। এই ছবির ৯টি গান নিয়ে একটি অ্যালবামও প্রকাশ করেছে সনি মিউজিক ইন্ডিয়া নামের ইউটিউব চ্যানেল। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। 

Advertisement

ছবির গল্পে ম্যানি চরিত্রে দেখা যাবে সুশান্তকে আর কেজির চরিত্রে সানজানাকে। ছবিতে দেখা যাবে- থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত তরুণী কেজির প্রেমে পড়ে ম্যানি। দিনে দিনে কেজির অবস্থা আরো খারাপ হতে থাকে। তবে তার সঙ্গ ছাড়ে না ম্যানি। কেজির অপূর্ণ স্বপ্ন পূরণ করতে তাকে নিয়ে প্যারিসে হাজির হয় ম্যানি। 

‘দিল বেচারা’য় সুশান্ত-সানজানা ছাড়াও আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান ও কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, জাভেদ জাফেরীসহ অনেকে।

 ‘দিল বেচারা’ ছবির ট্রেলার: 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!