ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দিল্লি যাচ্ছে শাকিব খানের ছবি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ১৪ জুলাই ২০২০
দিল্লি যাচ্ছে শাকিব খানের ছবি
শাকিব খান

আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে দিল্লির ইন্দুস ভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এতে বাংলাদেশ থেকে থাকছে বেশ কয়েকটি চলচ্চিত্র। এরমধ্যে দক্ষিণ এশিয়ার অন্যান্য আলোচিত ছবির সঙ্গে দেখানো হবে শাকিব খান অভিনীত সিনেমা ‘নোলক’। 

আয়োজনের জনপ্রিয় শাখায় মনোনীত হয়েছে শাকিব-সনেট টিম নির্মিত এ চলচ্চিত্রটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। 

জানা গেছে, আরো কয়েকটি শাখায় থাকছে বাংলাদেশি ছবি প্রদর্শিত হবে। এগুলোর মধ্যে সরকারি অনুদানে নির্মিত মাসুদ পথিকের সিনেমা ‘মায়া-দ্য লস্ট মাদার’ ফিচার ফিল্ম সেকশন, মিজানুর রহমান লাবু পরিচালিত ‘মালাভাবি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ এবং অনার্য মুর্শিদ পরিচালিত ‘কাসিদা অব ঢাকা’ ডকুমেন্টারি বিভাগের জন্য মনোনীত হয়েছে। 

এদিকে উৎসবের ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়, ১ থেকে ৯ আগস্ট চলবে ডিসকাশন সেশনও। এতে ছবিগুলোর কলাকুশলীরা অনলাইনে অংশ নেবেন। পাশাপাশি একই সময়ে চলবে চলচ্চিত্র প্রদর্শনী। 

দিল্লিভিত্তিক সাউথ এশিয়ান ফোরাম ফর আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ হেরিটেজ আয়োজিত উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা বিশাল ভারদ্বাজ পরিচালিত ‘পট্টাখা’। সমাপনী ছবি হিসেবে প্রদর্শিত হবে নন্দিতা দাস পরিচালিত ও নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মান্ট’।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!