ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রকাশ পেলো সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র টাইটেল গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ১০ জুলাই ২০২০
প্রকাশ পেলো সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র টাইটেল গান
‘দিল বেচারা’র টাইটেল গানে সুশান্ত সিং রাজপুত

সদ্য প্রয়াত বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ চলচ্চিত্র ‘দিল বেচারা’র টাইটেল গান মুক্তি পেয়েছে। গানটিতে সুশান্তের উপস্থিতি দর্শকের মনজয় করেছে। স্ক্রিনে ৩৪ বছর বয়সের সুশান্তের সেই হাসিখুশি, ঝলমলে চেহারাই প্রকাশ পেয়েছে।  

শুক্রবার ‘দিল বেচারা’র টাইটেল গান মুক্তির কয়েক মিনিটের মধ্যেই বেশ সাড়া ফেলেছে। এই টাইটেল গানে সুশান্তের ভক্ত ও দর্শকের মধ্যে যে অনুভূতি জাগ্রত করলো তা যে আগের সব কিছুর থেকে আলাদা, তা বলার অপেক্ষা রাখে না। গানটি মুক্তি পাওয়ার সঙ্গেই এর সঙ্গে মিশে গেল সুশান্তের প্রতি মানুষের ভালোবাসা ও আবেগ।

এই গানে কণ্ঠ দিয়েছেন এ আর রহমান। ছবিটির সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটির কোরিওগ্রাফি করেছেন ফারহা খান।

Advertisement

আমেরিকান লেখক জন গ্রিনের জনপ্রিয় নভেল ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’র গল্পের আদলেই তৈরি হয়েছে ‘দিল বেচারা’ ছবিটি। যেখানে ক্যানসার আক্রান্ত যুবক-যুবতীর প্রেমকাহিনী ঘিরেই এগিয়ে যাবে ছবিটি।

মুকেশ ছাবরা পরিচালিত এই ছবিটি বিনামূল্যে দেখানো হবে ডিজনি হটস্টার ওটিটি অর্থাৎ ওভার দ্য টপ ডিজিটাল প্ল্যাটফর্মে। এটি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!