ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘জনপ্রিয়’ অভিনেতার বাড়িতে বোমার খবরে তৎপর পুলিশ!

বিনোদন ডেস্ক 
প্রকাশিত: ১৯:৫০, ৬ জুলাই ২০২০
‘জনপ্রিয়’ অভিনেতার বাড়িতে বোমার খবরে তৎপর পুলিশ!
দক্ষিণের ‘জনপ্রিয়’ অভিনেতা বিজয়। ফাইল ছবি।

দক্ষিণের ‘জনপ্রিয়’ অভিনেতা বিজয়ের বাড়িতে বোমা রাখার খবরে হুলুস্থুল শুরু হয়েছে। এ খবরের পর বাড়িতে বোমার অস্তিত্ব, সংশ্লিষ্টদের খোঁজে তৎপর হয়েছে পুলিশ।-খবর জি নিউজের।

সোমবার সকালে খবর পেয়ে বিজয়ের সালিগ্রামের বাড়িতে তল্লাশি করে পুলিশের একটি দলসহ বম্ব স্কোয়াড।

জি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, বিজয়ের বাড়িতে বোমা রাখার খবরটি মস্তিষ্কের বিকৃতি ঘটনো ছাড়া কিছুই নয়। তাই এমন হুমকি দেয়া হয়েছে। তবে হুমকিকে অবহেলা না করেই বিজয়ের সালিগ্রামের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। একই সঙ্গে নিয়ে যায় বম্ব স্কোয়াডকে।

তামিলনাড়ুর ভিলুপুরমের মারাক্কানাম থেকে পুলিস কন্ট্রোল রুমে ফোন করেন এক ব্যক্তি। বিজয়ের বাড়িতে বোমা রাখার হুমকি দেন তিনি। পরে তাকে শনাক্ত করে আটক করা হয়।

তবে মস্তিষ্কের বিকৃতি থাকায় ২১ বছরের হুমকিদাতা আটক ওই যুবককে ছেড়ে দেয় পুলিশ। একই সঙ্গে যুবকের ব্যাপারে তার পরিবারকে সতর্ক করা হয়।

প্রতিবেদনে আরো জানানো হয়, বিজয়ের বাড়িতে বোমা রাখার হুমকির খবর প্রথম নয়, এর আগে অনেক হাই প্রোফাইল ব্যক্তির বাড়িতে বোমা রাখার হুমকির খবর প্রকাশ হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!