[ বিনোদন ]
৮১ বছরে সৈয়দ আব্দুল হাদী
সৈয়দ আব্দুল হাদী
একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর আজ জন্মদিন। ৮০ পূর্ণ করে ৮১ বছরে পা রাখলেন এই গায়ক। আজকের দিনটি উদ্যাপনে বিশেষ কোনো পরিকল্পনাই নেই তার।
এ বিষয়ে তিনি বলেন, মানুষ বাঁচলে চলমান প্রক্রিয়ায় বয়স বাড়বে এটাই স্বাভাবিক। এটাকে বিশেষায়িত করার কিছু নেই। আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এটাই বড় কথা। তাছাড়া কখনোই আয়োজন করে জন্মদিন পালন করিনি। অনেকেই শুভেচ্ছা জানান, দোয়া করেন এটাই প্রাপ্তি। পরিবারের সঙ্গেই কাটাব আজকের দিনটা।
সংগীত ভুবনে ষাটের দশক থেকে শুরু হয়েছিল সৈয়দ আব্দুল হাদীর পথচলা। সেই শুরু এবং এখনো তা অব্যাহত আছে। গানের পাশাপাশি টিভি অনুষ্ঠান প্রযোজনা, উপস্থাপনা, শিক্ষকতাসহ আরো বেশ কিছু পেশায় নিয়োজিত ছিলেন তিনি।
.png)
তবে গান তার জীবনের বড় অধ্যায় রচনা করেছে। গানের জন্য পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদকসহ অগণিত পুরস্কার ও সম্মাননা।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!