[ বিনোদন ]
সুশান্তের শেষকৃত্য সম্পন্ন, বিদায় দিতে এলো বলিউডের বন্ধুরা
সুশান্তকে শেষ বিদায় দিতে উপস্থিত অসংখ্য মানুষ। ছবি: সংগৃহীত
মুষলধার বৃষ্টিতেই মৃত বলিউডে তারকা সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস শশ্মানে তার শেষকৃত্য করা হয়। এ সময় প্রিয় ঘনিষ্ঠ বন্ধুকে শেষ বিদায় দিতে হাজির হন বলিউডের তারকা অভিনেতা ও অভিনেত্রীরা।
সুশান্তের বাবা ছেলের মুখে আগুন ও অন্যান্য রীতি পালন করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। রীতি পালনের সময় ছেলে হারানো বাবাকে ভীষণ চুপচাপ ও উদাস দেখাচ্ছিল।
সুশান্তকে বিদায় দিতে ভিলে পার্লে শশ্মানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরাও। একই সময় প্রিয় সহর্কমীকে শেষ বিদায় দিতে শ্মশানে হাজির হন বলিউডের ঘনিষ্ঠ বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন শ্রদ্ধা কাপুর, বিবেক ওবেরয়, পূজা চোপড়া, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী, অভিষেক কাপুর, প্রজ্ঞা কাপুর, মুকেশ ছাবরাসহ আরো অনেকে।
তাছাড়া শেষবার প্রিয় অভিনেতাকে দেখতে শশ্মানের সামনে ভিড় জমান অসংখ্য মানুষ।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!