ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মৃত্যুর আগে বন্ধুকে শেষ ফোন কল করেন সুশান্ত, যা বললেন তিনি!

বিনোদন ডেস্ক 
প্রকাশিত: ১৭:১৬, ১৫ জুন ২০২০
মৃত্যুর আগে বন্ধুকে শেষ ফোন কল করেন সুশান্ত, যা বললেন তিনি!
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে মহেশ শেঠী। ছবি: সংগৃহীত

বলিউডসহ ভক্তকূলকে শোকের সাগরে ভাসিয়ে আত্মহননের মতো ভয়ানক সিদ্ধান্ত বেছে নেন হার্টথ্রব অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। এদিকে মৃত্যুর আগে 'পবিত্র রিস্তা' ধারাবাহিকে তার সহ-অভিনেতা তথা বন্ধু মহেশ শেঠিকে ফোন কল করেন সুশান্ত। আর এ নিয়ে মুখ খুললেন বন্ধু মহেশ।

জানা গেছে, মৃত্যুর আগে মহেশকে ফোন কল দেন সুশান্ত। কিন্তু তখন ফোন ধরতে পারেননি মহেশ। পরে সুশান্তের মৃত্যু নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন মহেশ। তিনি পোস্টে লিখেন, ‘সুশান্তের মৃত্যুর খবর পেয়ে আমি ভেঙে পড়েছি। ও অকালেই চলে গেল। আমি মহেশ শেঠি, ভাই ও কাছের বন্ধুকে হারালাম। আমায় হৃদয় ভেঙে গিয়েছে, বাস্তবটা মানতে পারছি না। আমি সুশান্তের পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে আবেদন করছি, দয়া করে একটু একা থাকতে দিন।'

'পবিত্র রিস্তা' ধারাবাহিকে কাজ করার সময় থেকেই সুশান্তের সঙ্গে মহেশ শেঠির বন্ধুত্ব। মহেশের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সুশান্ত লিখেছিলেন, ''Happy birthday meri jaan.'

অন্যদিকে কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর পাশাপাশি পুলিশের জিজ্ঞাসাবাদের আওতায় আসবেন মহেশ শেঠি। সুশান্তের মৃত্যুর রহস্য উদঘাটনে দ্রুতই দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হবে। 

অন্যদিকে মানসিক অবসাদে ভুগা সুশান্ত কয়েকদিন ধরে ওষুধ সেবন বন্ধ করে দেয় বলে পুলিশকে জানান মহেশ। নিজেকে ভালো লাগছে, তাই ওষুধের প্রয়োজন নেই বলে মহেশকে জানান সুশান্ত।  

মহেশ জানান, সুশান্তের সঙ্গে শেষবার কথোপকথনে দৃশ্য ছিল অন্যরকম। তাকে খুবই নরম ও ভেতর থেকে দমে যাওয়ার মতো মনে হচ্ছিল। তবে সুশান্তের কোনো অর্থনৈতিক সংকট তৈরি হয়নি বলে জানান তিনি।

সূত্র-জি নিউজ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!