[ বিনোদন ]
শেষ স্বপ্ন পূরণ হলো না সুশান্তের!
সুশান্ত সিং রাজপুত
সুশান্তের মৃত্যুর পর তার বাড়ি থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করতে পারেননি পুলিশ। তবে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ২০১৯ সালে পোস্ট করা অভিনেতার নিজের হাতে লেখা একটি নোট। যেখানে জীবনের কিছু স্বপ্নের কথা লিখেছিলেন পর্দার ‘ধোনি’।
সুশান্তের এই ৫০টি স্বপ্নের মধ্যে ছিল বিমান ওড়ানো, বাঁহাতে ক্রিকেট ব্যাট করা, ট্রেনে করে পুরো ইউরোপ ঘোরা, ইসরো ও নাসাতে ১০০ জন শিশুকে ওয়ার্কশপের জন্য পাঠানো, প্রত্যেক মহিলাকে আত্মরক্ষার শিক্ষা দেয়া, শিশুদের নাচ শেখানো, কোনো চ্যাম্পিয়নের সঙ্গে দাবা খেলা, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য শিক্ষার্থীদের তৈরি করা সহ আরো অনেক কিছু।
সুশান্তের এই পোস্টের নিচে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, অভিনেতা কত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতেন। কেউ আবার লিখেছেন, হাতের লেখা কী সুন্দর। কেউ আবার লিখেছেন, সুশান্ত নেই সেটা ভাবতেই পারছি না।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!