[ বিনোদন ]
শীতের পরিকল্পনা বসন্তে বাস্তবায়ন করবেন পরীমণি
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমণি। সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। এরইমধ্যে নিজের লাস্যময় চেহারা আর ফিটনেস দিয়ে কাবু করেছেন লাখ লাখ তরুণের মন। আর ভক্তদের খুশি রাখতেই বিভিন্ন শিরোনামে হাজির হন তিনি। এবার ফেইসবুকে নিজের ভাবনা ফাঁস করলেন এ নায়িকা।
বুধবার বিকালে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে শীতে করা পরিকল্পনা বসন্তে বাস্তবায়ন করবেন বলে জানান। এর সঙ্গে একটি ছবি যুক্ত করেন তিনি। এরপরই তার ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন। মুহূর্তে পোস্টটিতে ১০ হাজারেরও বেশি লাইক ও এক হাজারের বেশি কমেন্ট পড়েছে। ভক্তরা ছবিটি 'দারুন' হয়েছে বলে সম্বোধন করছেন।
অনেক ভক্ত প্রিয় নায়িকার স্ট্যাটাস দেখে কমেন্ট করেছেন। এসব কমেন্টের ভাবার্থ দাঁড়ায়, শীততো শেষের পথে। আসছে বসন্তে নতুন সিনেমাসহ দর্শকদের সামনে হাজির হবেন পরীমণি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!