ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

যতোটা প্রেমের, ততোধিক বিদ্রোহের ‘ভালোবাসা তুই’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০০, ৫ জানুয়ারি ২০২০
যতোটা প্রেমের, ততোধিক বিদ্রোহের ‘ভালোবাসা তুই’
অপূর্বর সঙ্গে তানজিন তিশা

রাজধানীর অভিজাত এক শাড়ির দোকানে সেলস গার্ল হিসেবে কাজ করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা! সেই দোকানে শাড়ি কিনতে গিয়ে তিশার সঙ্গে দেখা হয় অভিনেতা অপূর্বর! এরপর নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে গেছে নাটক ‘ভালোবাসা তুই’। শনিবার রাতে নাটকটি ‘সিএমভি ড্রামা’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। 

ব্রাত্য রায়ের গল্পে নাটকটির চিত্রনাট্য লেখার পাশাপাশি নির্মাণ করছেন এসআর মজুমদার। সিএমভি’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

নির্মাতা এসআর মজুমদার জানান, গল্পটি প্রেমের কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লড়াইয়ের। সেই মেয়েটি তানজিন তিশা। যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশোনার পাশাপাশি বেছে নেন সেলস গার্লের জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে। যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন ফের শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব।

নাটকটি সম্পর্কে তানজিন তিশা বলেন, গল্পটা যতটা প্রেমের, ততোধিক বিদ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হলো, নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি। ভালো নাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে।

অপূর্ব ও তানজিন তিশা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন, আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরীসহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!