ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

এবার শাকিবের নায়িকা নুসরাত, থাকছেন না মিম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৬, ১ জানুয়ারি ২০২০
এবার শাকিবের নায়িকা নুসরাত, থাকছেন না মিম
নুসরাত জাহান, শাকিব খান ও বিদ্যা সিনহা মিম

এবার শাকিব খানের ‘লন্ডন লাভ’ সিনেমার নায়িকা হতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সেই সঙ্গে সিনেমাটিতে দেখা যেতে পারে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্র এই খবর নিশ্চিত করেছেন। তবে মিম জানান এ ছবিতে অভিনয় করছেন না তিনি।

যদিও সিনেমাটির পরিচালক ইফতেখার চৌধুরীর জানিয়েছেন, ‘লন্ডন লাভ’ সিনেমাতে এখনো শাকিব খান ছাড়া অন্য কেউ চূড়ান্ত না। ছবিটিতে অভিনয়ের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে। কলকাতার নুসরাত জাহান ও বিদ্যা সিনহা মিমের সঙ্গেও কথা হয়েছে। কিন্তু তারা কেউ চূড়ান্ত না।

এদিকে সিনেমাটি নিয়ে কথা বলতে বিদ্যা সিনহা মিমের সঙ্গে যোগাযোগ করা হলে ডেইলি বাংলাদেশকে মিম জানান, ‘লন্ডন লাভ’ সিনেমার অভিনয় করছেন না তিনি। তবে এ সিনেমা নিয়ে সংশ্লিষ্ট কারো সঙ্গে আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গে এ নায়িকা জানান, ছবিটিতে কাজের বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু ছবিটিতে কাজ করছি না। 

অন্যদিকে কলকাতার অভিনেত্রী, সাংসদ নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করলে তার মুঠোফোনটি তার ম্যানেজার রিসিভ করেন। তিনি ডেইলি বাংলাদেশকে জানান, সিনেমাটি নিয়ে নুসরাত জাহানের সঙ্গে আলোচনার আলোচনা হয়েছে। তবে যতদূর জানি এখনো কিছু চূড়ান্ত হয়নি। সব ঠিক হলে এ প্রসঙ্গে মন্তব্য করতে পারবো।

চলতি বছরের এপ্রিলে ‘লন্ডন লাভ’ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান নির্মাতা ইফতেখার চৌধুরী। মুক্তির সম্ভাবনা রয়েছে যেকোনো এক ঈদে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!