ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সপ্তাহ ধরে ‘গৃহবন্দি’ সাবিলা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮, ৮ আগস্ট ২০১৯
সপ্তাহ ধরে ‘গৃহবন্দি’ সাবিলা!
সাবিলা নূর

ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন শোবিজের একাধিক তারকা। দিনরাত শুটিং করছেন অনেকে। কিন্তু তাদের মধ্যে ব্যতিক্রম পরিচিত অভিনেত্রী সাবিলা নূর। জানা গেছে, গৃহবন্দি হয়ে আছেন তিনি, অংশ নিচ্ছেন না কোনো শুটিংয়ে।

কিন্তু কেন? সাবিলা জানান, পড়াশোনার কারণে গত এক সপ্তাহ আগে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবিলা। ঈদের আগ পর্যন্ত কোনো কাজ না করার সিদ্ধান্ত তার।

সাবিলার ভাষায়, পড়াশোনার কারণেই এ বিরতি। ৩ আগস্ট থেকে শুরু হয়েছে আমার পরীক্ষা। তাই আপাতত শুটিং করছি না। অবশ্য এর আগে প্রায় ১২টি নাটকে অভিনয় করেছি। সেগুলো এবারের ঈদে সম্প্রচারের কথা রয়েছে।

জানা গেছে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইংরেজি বিভাগে পড়ছেন সাবিলা নূর। চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত তার ষষ্ঠ সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা চলবে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!