[ বিনোদন ]
২২ বসন্ত পেরিয়ে সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর। গত বছরের তুলনায় এবারের ঈদুল ফিতর উপলক্ষে বেশি নাটক ও টেলিফিল্মে কাজ করছেন তিনি। প্রায় প্রতিদিনই তিনি কোনো না কোনো নাটক বা টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত আছেন।
এদিকে, ভীষণ ব্যস্ততার মধ্যেও আজকের দিনটাই নাটকের কাজে বিরতি টেনেছেন এই অভিনেত্রী। কারণ আজ তার জন্মদিন।
এই প্রসঙ্গে সাবিলা নূর বলেন, বছরের এই একটা দিন আমি আমার মতো করে একান্তে কাটাতে চাই। বাবা, মা, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দে কাটাতে চাই। তাই এই দিনে কোনো কাজ রাখি না।
এদিকে, সাবিলা নূর এরই মধ্যে শেষ করেছেন জাকারিয়া শৌখিনের ‘বাতাসে কান পেতে রাখো’ নাটকের কাজ। আজ তার জন্মদিন হলেও আগামীকাল সাবিলা নূর ইমরাউল রাফাতের নির্দেশনায় তৌসিফের বিপরীতে একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন।
এবারের ঈদে সাবিলা নূরকে সকাল আহমেদ, সাগর জাহান, ইমরাউল রাফাত, মাবরুর রশীদ বান্নাহ, জাকারিয়া শৌখিন, মেহেদী হাসান জনি, পলক হাসান, রাহাত মাহমুদ, রূপক বিন রউফসহ আরো ক’জন নাট্যনির্মাতার নাটক টেলিফিল্মে দেখা যাবে।
ডেইলি বাংলাদেশ/জেডআই
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!