[ বিনোদন ]
বিয়ের ৭ মাসের মধ্যেই এল সুখবর, বাবা হচ্ছেন কপিল শর্মা
ছবি: সংগৃহীত
কপিল শর্মা গত ১২ ডিসেম্বর মুম্বাইয়ে তারকাখচিত অনুষ্ঠানে চাইল্ডহুড স্যুইটহার্ট গিনি চাথরথ বিয়ে করেন। এরপরে পার হলো সাতটি মাস। আর এর মধ্যেই পরিবারে এসেছে সুখবর। প্রথম সন্তানের বাবা হতে চলেছেন কপিল।

মুম্বই মিররেকে দেয়া এক সাক্ষাতকার কপিল শর্মা বলেন, আমি বাবা হতে চলেছি, আমার স্ত্রী গিনি অন্তঃসত্বা। গিনি আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য খুবই উত্তেজিত।
কপিল আরো বলেন, আমি এখন সর্বদা আমার স্ত্রীর পাশে থেকে তার যত্ন নিতে চাই। আমরা আমাদের প্রথম সন্তানের মুখ দেখার জন্য সত্যিই ব্যাকুল, কিন্তু আমাদের চেয়ে আমার মা কয়েক গুণ বেশি ব্যাকুল। কখন সেই দিনটা আসবে তার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি সব সময় গিনি আর আমাদের সন্তান যাতে সুস্থ থাকে তার জন্য প্রার্থনা করে চেলেছেন।
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!