কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজনের কারাদণ্ড
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এক নারীসহ তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত নওপাড়া ও কান্দিউড়া এলাকায় পরিচালিত প্রতিটি অভিযানেই নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
এর মধ্যে সকাল ১১ টার দিকে নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের সাজেদা (৪০),জুড়াইল গ্রামের মো: কিরণ(২৩), নামক দুইজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয় করার অপরাধে ধৃত করা হয় এবং তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০২টি পৃথক মামলায় ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আবার বিকাল ৪ টার দিকে কান্দিউড়া ইউনিয়নের চৌমুরিয়া গ্রামের মো: হৃদয় (২৩) নামক এক ব্যক্তিকে মাদকদ্রব্য গাঁজা সেবনের উপকরণ হাতেনাতে ধৃত করা হয় এবং তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০১ টি মামলায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় কেন্দুয়া থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো নাঈম - উল ইসলাম চৌধুরী বলেন জনস্বার্থে মাদকের ভয়াবহতা রোধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।