ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৫২, ১০ নভেম্বর ২০২৬
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান
মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা। ফাইল ছবি

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!