ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাবিপ্রবির নতুন প্রক্টর ড. কামরুজ্জামান খান

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১ অক্টোবর ২০২৪
পাবিপ্রবির নতুন প্রক্টর ড. কামরুজ্জামান খান
ড. কামরুজ্জামান খান। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কামরুজ্জামান খান। তিনি পাবিপ্রবি গণিত বিভাগের অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টরের দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রক্টরের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী তিনি দায়িত্বভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!