ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

রাবিতে ফ্যাসিবাদ নির্মূল কমিটির আহ্বায়ক মাসুদ, সদস্যসচিব জসিম

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ৫ সেপ্টেম্বর ২০২৪
রাবিতে ফ্যাসিবাদ নির্মূল কমিটির আহ্বায়ক মাসুদ, সদস্যসচিব জসিম
ছবি: ডেইলি বাংলাদেশ

নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাসুদ রানাকে আহ্বায়ক ও আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জসিম রানাকে সদস্যসচিব করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১২৪ সদস্যবিশিষ্ট 'ফ্যাসিবাদ নির্মূল কমিটি' গঠিত হয়েছে। সেখানে ১২২ জন সাধারণ সদস্য হিসেবে থাকবেন। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

সংগঠনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, চব্বিশের জুলাই বিপ্লবকে চিরঞ্জীব রাখতে এবং এই বিপ্লবের গণহত্যাকারী ঘাতক ও বিজয় থামাতে গণহত্যা থেকে শুরু করে এখন পর্যন্ত যারা প্রকাশ্যে, মিডিয়ায় এবং নানান মাধ্যমে বিপ্লবী ব্যতিক্রম সক্রিয় প্রতিক্রিয়া চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনত শাস্তি প্রদানের ব্যাপারে চাপ প্রয়োগকারী হিসেবে কাজ করবে এই সংগঠন। 

ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত দেখতে চাই। আমাদের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার মূলমন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পরে বাংলাদেশে সাম্য প্রতিষ্ঠিত হয়নি। মানবিক মর্যাদা অর্থাৎ প্রতিটি মানুষের যে সমান অধিকার তা প্রতিষ্ঠিত হয়নি। সে জায়গা থেকে ইতিপূর্বে বাংলাদেশে যেসব শাসকগোষ্ঠী ছিল তারা এদেশে একই কায়দায় এবং সংবিধানকে ব্যবহার করে কমবেশি সব দলই ফ্যাসিবাদকে কায়েম করেছে। 

তিনি আরো বলেন, চূড়ান্ত পর্যায়ে ২০২৪ সালে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এ দেশের ছাত্রসমাজ যে অভ্যুত্থান ঘটিয়েছে এবং ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেই লক্ষে কোনো দল, ব্যক্তি বা মতাদর্শ কে লক্ষ্য করে নয়, সব রকমের স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আজকে এই ফ্যাসিবাদ নির্মূল কমিটি গঠন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!