ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষার্থীদের নিরাপত্তায় খুলছে না কোচিং সেন্টার

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ২৯ জুলাই ২০২৪
শিক্ষার্থীদের নিরাপত্তায় খুলছে না কোচিং সেন্টার
ফাইল ফটো

সারাদেশে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১০ জুন ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান অবস্থায় সারাদেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে নির্দেশনা জারি করে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

Advertisement

এর আগে, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলার সময়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ১৬ জুলাই থেকে কয়েক দফা পিছিয়ে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!