১৪ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. সাইফুল ইসলাম-অধ্যাপক ড. শামীম রেজা এবং ড. আওয়াল কবির জয়-ড. আবদুর রহিম পরিষদ দুটি প্যানেলে মোট ৩০ জন শিক্ষক ১৫টি পদের জন্য নির্বাচন করেন। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ড. আওয়াল কবির জয়-ড. আবদুর রহিম পরিষদ ১১টি পদে জয় পেয়েছেন।
.png)
কবির জয় ও রহিম পরিষদ থেকে নির্বাচন সদস্যরা হলেন, ড. শরিফুল হক (সহসভাপতি), অধ্যাপক ড. নূর আলম (কোষাধ্যক্ষ), ড. তাহমিনা তাসনিম নাহার (যুগ্ম-সাধারণ সম্পাদক), ড. নাজমুল ইসলাম (সদস্য), ড. আশরাফুল ইসলাম (সদস্য), ড. নাজমুল হোসেন (সদস্য), ড. কামরুল হাসান (সদস্য), ড. শায়লা আক্তার (সদস্য)।
সাইফুল ও শামীম রেজা পরিষদ থেকে নির্বাচিতরা হলেন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী (সদস্য), ড. ওমর ফারুক (সদস্য), ড. একরামুল ইসলাম (সদস্য), রেহানা বেগম (সদস্য)।
নির্বাচিত সভাপতি ড. আওয়াল কবির জয় বলেন, ‘আমার প্যানেলকে যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নির্বাচন কমিশন সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ। আমরা আগামীদিনে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাব।’
সাধারণ সম্পাদক ড. আবদুর রহিম বলেন, ‘নির্বাচনের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট। এই নির্বাচন নিয়ে অনেক পরিশ্রম করেছি, তার ফলাফল আমরা আজ পেয়েছি। আমাদের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে, সবাই মিলে আগামীদিনে ভালো কিছু প্রত্যাশা করছি।