শনিবার (৬ জুলাই) বিকেলে বিসিপিএসের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।
বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষা আজ দুপুর (৬ জুলাই) দুপুর দুইটায় শেষ হয়েছে। সাড়ে চারটায় ফলাফল প্রকাশিত হয়েছে। এতে এক হাজার ৪২০ জন শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায় পাসের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। শিক্ষার্থীরা বিসিপিএস’র ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টায় মেডিসিন ও অ্যালাইডের মাধ্যমে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হয়। বিসিপিএসের অধীনে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রবেশের এ পরীক্ষায় ঐদিন অংশ নেন প্রায় সাড়ে তিন হাজার চিকিৎসক।
এর পরদিন শুক্রবার (৫ জুলাই) মৌলিক বিষয়সমূহ ও গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স পরীক্ষায় প্রায় তিন হাজার ২০০ জন। শনিবার (৬ জুলাই) অনুষ্ঠিত সার্জারি ও অ্যালাইডের পরীক্ষায় অংশ নেন প্রায় তিন হাজার ৩০০ জন পরীক্ষার্থী। তিন দিনে পরীক্ষায় মোট ৯ হাজার ৪০০ শিক্ষার্থী অংশ নেন।