বুধবার এক বিজ্ঞপ্তিতে ৮০ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি অংকন সাহা বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রোগ্রামিং গুরুত্বপূর্ণ। কারণ মানুষ তাদের দৈনিক কাজ এখন বিভিন্ন সফটওয়্যারের সহায়তা নিয়ে অতি স্বল্প সময়ে এবং নিখুঁতভাবে করার চেষ্টা করে। ফলশ্রুতিতেই সফটওয়্যারের চাহিদা দিন দিন বাড়ছে। আমাদের ক্লাবের মূলনীতি প্রোগ্রামিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা।
.png)
সাধারণ সম্পাদক ইমরান আলী বলেন, প্রোগ্রামিং কনটেস্ট, সেশন, সেমিনার আয়োজনের মাধ্যমে ‘পাস্ট প্রোগ্রামিং ক্লাব’ পাবিপ্রবির সব শিক্ষার্থীর জন্য কাজ করে আসছে। এই কমিটি সেসব কাজ আরো সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারবে বলে আশা করি।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়ে প্রোগ্রামিং ক্লাব শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ব্যবস্থা করে থাকে। বর্তমানে তারা শিক্ষার্থীদের মাঝে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, গ্রাফিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিটিটিভ প্রোগ্রামিং, বেসিক কম্পিউটার ফান্ডামেন্টালসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।