ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২ জুন নজরুল পদক পেতে যাচ্ছেন যে ৪ গুণী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ২১ মে ২০২৪
২ জুন নজরুল পদক পেতে যাচ্ছেন যে ৪ গুণী
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত নজরুল পদক-২০২৪ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান ও নজরুল জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হবে।

রোববার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এ পদকের জন্য চার গুণী ব্যক্তিকে নির্বাচিত করা হয়। এর আগে, পদকের জন্য গঠিত নির্ধারিত কমিটি তাদের নাম সুপারিশ করে।

এ বছর পদকের জন্য নজরুল সংগীতে সঙ্গীতশিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আাহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ নির্বাচিত হয়েছেন।

Advertisement

বিশ্ববিদ্যালয় আয়োজিত ১২৫তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!