বুধবার হাবিপ্রবির এম এ ওয়াজেদ ভবনের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ৩০৩ নম্বর কক্ষে খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন।
নিলাম অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শরীর ও মন ভালো থাকে। খেলাধুলার সময় তাদের মাঝে আন্তযোগাযোগ সম্পর্ক বাড়বে। একই সঙ্গে তিনি সবার প্রতি প্রত্যাশা রেখে বলেন, সবাই যেনো খেলার মাঠে খেলোয়াড় সুলভ আচরণ প্রদর্শন করে। শিক্ষকেরা তাদের অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে এবং করবে।
.png)
আগামী ১৬ তারিখ থেকে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ভাইকিংস, মার্কেটিং সুপার ওয়ারিয়র্স, এসি ডিসি থান্ডার্স, মার্কেটিং ম্যাজিসিয়ান এবং বিফার ব্রাদার্স অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শামীম হোসেন, সহকারী অধ্যাপক শেখ মো. সহিদ-উজ জামান, প্রভাষক মো. আসাদুজ্জামান বাবু এবং কাজী মো. ইউসুফ।