ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৮, ৩০ এপ্রিল ২০২৪
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০
ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৭৬০ শিক্ষার্থী।

মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। ফল ঘোষণা করেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

গুচ্ছ ভর্তির ওয়েবসাইট gstadmission.ac.bd থেকে শিক্ষার্থীরা এই ফলাফল জানতে পারবেন।

Advertisement

এর আগে, ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!