ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ ১ মে

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ২৭ এপ্রিল ২০২৪
গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ ১ মে
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের সরকারি ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। আগামী ১ মে এই ইউনিটের ফল প্রকাশের কথা রয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ৪টায় ডেইলি বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। 

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা মে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। আশা করছি, দিনের প্রথম ভাগেই ফল প্রকাশিত হবে।

Advertisement

এর আগে দেশের দেশের ২২ কেন্দ্রে একযোগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে একযোগে চলে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এছাড়া বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলে একই ইউনিটের আর্কিটেকচারের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!