ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাধ্যমিক বন্ধ হলেও প্রাথমিক বিদ্যালয় খোলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৭, ২৮ এপ্রিল ২০২৪
মাধ্যমিক বন্ধ হলেও প্রাথমিক বিদ্যালয় খোলা
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ক্লাস সোমবার (২৯ এপ্রিল) বন্ধ থাকবে। তবে প্রাথমিকের ক্লাস চলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

ফরিদ আহাম্মদ বলেন, প্রাথমিকের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই। যেহেতু প্রাথমিকের সব ক্লাস সকালে হয়, তাই প্রাথমিক বিদ্যালয় খোলাই থাকবে।

Advertisement

এরআগে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছিলেন, সোমবার ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কলেজের ক্লাস বন্ধ থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!