ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জানা গেল প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৫, ৯ জানুয়ারি ২০২৪
জানা গেল প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী মাসের ২ ফেব্রুয়ারি (শুক্রবার)।

এদিন সকাল ১০টা থেকে রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের স্কুলগুলোর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নিতে এ তিন বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

মঙ্গলবার এ পরীক্ষা আয়োজনের নির্দেশনা দিয়ে অধিদফতর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

Advertisement

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) পরিচালক মনীষ চাকমা গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। শিগগির আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

এর আগে প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!