ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নজরুল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের প্রথম কমিটি গঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৬ ডিসেম্বর ২০২৩
নজরুল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের প্রথম কমিটি গঠিত
সিয়াম হোসেন ও মো. রাফিউল হোসেন খান। ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেন সভাপতি এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. রাফিউল হোসেন খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। 

শুক্রবার ১০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুহম্মদ জুনাইদ আলম চয়ন, সিনিয়র সহ-সভাপতি একই বিভাগের শিক্ষার্থী অদ্রিতা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নুরুল আফছার, সহকারী সাধারণ সম্পাদক মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাইম লামমিম, সাংগঠনিক সম্পাদক (ইন্টার্রনাল) মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী গোলাম মাওলা সাইফ সাফায়েত খান, সাংগঠনিক সম্পাদক (এক্সটার্রনাল) ব্যবস্থাপনা বিভাগের শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক (ক্রিয়েটিভ) মানবসম্পদ ব্যবস্থাপনা শিক্ষার্থী বিভাগের হাসিবুল হাসান শান্ত এবং কোষাধ্যক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন।

শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়ী মনোভাব তৈরি করা এবং উদ্যোক্তা হিসেবে তুলতে সহায়তা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ক্লাবটি যাত্রা শুরু করে ২০২৩ সালের ২১ জুন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!