বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কলা অনুষদের অধীন তিনটি বিভাগের জন্য আউটকাম বেজড কারিকুলাম শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আয়োজিত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ ও দর্শন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘বর্তমান শতাব্দীতে শিক্ষাক্ষেত্রে সারা বিশ্বে একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে। আমাদের সবকিছুতে যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন আনা দরকার। নতুন যেকোনো পরিবর্তন হলে শুরুতে সমালোচনা হলেও পরবর্তীতে কিন্তু সবাই অভ্যস্ত হয়ে ওঠে।
.png)
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সম্পদ ব্যক্তি হিসেবে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
এ সময় কলা আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।