ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী আয়োজন

রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১৬ নভেম্বর ২০২৩
বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী আয়োজন
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ব নগর পরিকল্পনা দিবস ৮ নভেম্বর। এবারের বিশ্ব নগর পরিকল্পনা দিবসের প্রতিপাদ্য ‘বিশ্বব্যাপী শিখুন, স্থানীয়ভাবে প্রয়োগ করুন’। ১৯৪৯ সালে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক কার্লোস মারিয়া ডেলা পাওলো নগর পরিকল্পনার পেশাদার আগ্রহকে প্রচার করার লক্ষ্যে এ দিনটি চালু করেন।

বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নানা কর্মসূচি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। শোভাযাত্রাটি রুয়েট ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।  

Advertisement

রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) রাজশাহী চ্যাপ্টার ও ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রুয়েটের সহযোগিতায় দিবসটি পালিত হয়। 

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দফতরের উপ-পরিচালক অনুতোষ দাস এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। 

রুয়েট ক্যাম্পাসে আলোচনা সভা, সেমিনার, পোস্টার প্রেজেন্টশন, ফটোগ্রাফি কনটেস্ট, জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম (জিআইএস) প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানান কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৩ পালিত হয়। 

প্রসঙ্গত, বসবাসযোগ্য পৃথিবী তৈরিতে পরিকল্পনার ভূমিকাকে স্বীকৃতি দেয়া এবং প্রচার করার জন্য বিশ্ব নগর পরিকল্পনা দিবস একটি বিশেষ দিন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!