ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব শুরু বুধবার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ৭ নভেম্বর ২০২৩
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব শুরু বুধবার
নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু হচ্ছে বুধবার (৮ নভেম্বর)।

মঙ্গলবার (৭ নভেম্বর) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় নাট্যোৎসবের উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. আতাউর রহমান। উদ্বোধনী দিনে মাসরুল আহমেদের নির্দেশনায় মঞ্চস্থ হবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সং যাত্রার নবরূপায়ন রং ঢং সং।

Advertisement

এছাড়াও দ্বিতীয় দিনে মো. সালাহউদ্দিন আনানের নির্দেশনায় মঞ্চস্থ হবে রিশ স্মোলেনের রচনা এবং রুবাইয়াৎ আহমেদের অনুবাদ নাটক শূন্যতায় কোনো রহস্য থাকে না। তৃতীয় দিনে হুমায়রা আক্তারের নির্দেশনায় মঞ্চস্থ হবে পাওলো কোয়েলহোর উপন্যাস অবলম্বনে নাটক দ্যা আলকেমিস্ট এবং চতুর্থ ও শেষ দিন মঞ্চস্থ হবে ইউজিন আইওনেস্কোর রচনা এবং মোহাইমিন দ্বীপুর অনুবাদ ও নির্দেশনায় নাটক দ্যা চেয়ার।

বিভাগটির জিয়া হায়দার থিয়েটার ল্যাবে ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা  সাড়ে ৭টায় নাটকগুলো মঞ্চস্থ হবে। নাট্যোৎসবকে সামনে রেখে পুরো বিভাগজুড়ে চলছে বর্ণীল সাজসজ্জার আয়োজন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!