ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবিতে বাস কমিটিতে নিষেধাজ্ঞা, আসন নির্ধারণ

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩
জবিতে বাস কমিটিতে নিষেধাজ্ঞা, আসন নির্ধারণ
ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বাসে কমিটি গঠনে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ছাত্র-ছাত্রীরা কে কোথায় বসবে তার জন্য নির্দিষ্ট আসনও ঘোষণা করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বহনকারী নিজস্ব সিলভার (রূপালী) রং-এর সব একতলা বাসের সামনের দ্বিতীয় সারি হতে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। অন্যান্য আসন ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসি হতে ভাড়াকৃত লাল রংয়ের দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা অবস্থান করবে ও উপর তলায় ছাত্ররা অবস্থান করবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বই, খাতা, ব্যাগ বা রুমাল রেখে কোনো আসন দখল করা যাবে না। আগে আসলে আগে বসা সাপেক্ষে বাসে কোন সিনিয়র-জুনিয়র হিসাবে বসা বা দাঁড়ানো যাবে না এবং ছাত্র-ছাত্রীদের বাসে কোনো কমিটি গঠন করা যাবে না।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!