ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবির নতুন গবেষণা পরিচালক আনোয়ার হোসেন

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৩
জবির নতুন গবেষণা পরিচালক আনোয়ার হোসেন
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে নতুন গবেষণা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। 

সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালার পরিচালক নিযুক্তির মেয়াদ ৩১ আগস্ট তারিখে দুই বছর পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১২ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ২ বছরের জন্য সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে গবেষণা পরিচালক হিসেবে নিযুক্ত করা হলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!