ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৩
জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত
ছবি: ডেইলি বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার পদটি শূন্য হওয়ায় নির্বাচনটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১০ সেপ্টেম্বর) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২২-২০২৩ মেয়াদে কার্যকরী পরিষদ নির্বাচনের পক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার পরিচালক (ছাত্র কল্যাণ)। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) এর পদ শূন্য থাকায় উক্ত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার পদ শূন্য হওয়ায় নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত করা হলো।

Advertisement

প্রসঙ্গত, আগামীকাল ১১ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!