মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিউ অ্যাকাডেমিক বিল্ডিংয়ের নিচতলায় শুরু হওয়া প্রদর্শনী চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
পোস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
.png)
প্রসঙ্গত, পোস্টার প্রতিযোগিতার সম্মানিত বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করবেন বিশিষ্ট শিল্পী আব্দুল মান্নান, বীরেণ সোম ও শিল্পী তরুণ ঘোষ।